ঢাকাMonday , 30 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওষুধ কারখানায় আগুন, শ্রমিকের মৃত্যু

Link Copied!

fireবরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার কারখানায় আগুনে পুড়ে নেছার প্যাদা (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
আহতদের উদ্ধার করে বরিশাল শে-র-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- জাকির হোসেন (৩০), ফারুক হাওলাদার (৪০) , সিদাম নন্দী (২৯) এবং আব্দুর রশিদ (৪৫)।
রোববার রাত ২টার দিকে বরিশাল নগরীর পূর্ব বগুড়া রোড এলাকায় অপসোনিন ফার্মা লিমিটেডের কারাখানায় আগুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত নেছার প্যাদা ওই প্রতিষ্ঠানের রং মিস্ত্রী ছিলেন। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আবুল প্যাদার ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, কারখানাটির ওষুধ প্রস্তুতকারি একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিছু বুঝে ওঠার আগেই ওই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের খবর দেয়া হয়।’
বরিশাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, আগুনের খবর পাওয়ার পরপরেই ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। কিন্তু আগুনের ব্যাপকতা অনেক বেশি থাকায় তাৎক্ষণিক নিয়ন্ত্রণে নিতে না পারায় পার্শ্ববর্তী বানারীপাড়া, ঝালাকাঠির পৃথক ২টি ইউনিটসহ ৫টি ইউনিট এসে একযোগে কাজ করে।
পরে ভোর ৫টার দিকে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলে কারখানার ভেতরে এক শ্রমিকের দগ্ধ মৃতদেহ পাওয়া যায়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে।