ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় বিএনপি কার্যালয় আগুনে পুড়ে ছাঁই

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় আগুনে পুড়ে গেছে ওয়ার্ড বিএনপির কার্যালয়। শনিবার (২১ ফেব্রুয়ারী) মধ্যরাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নং সোনাতলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মোঃ মনসুর বলেন, বিএনপি অফিসের পাশেই আমার দোকান। আমি দোকানের মধ্যেই ঘুমে ছিলাম, হঠাৎ বিকট শব্দ পেয়ে দোকানের বাইরে আসলে পাশে থাকা বিএনপি অফিস পুড়তে দেখে আশপাশের সবাইকে ডাক দেই। স্বেচ্ছাসেবকদল নেতা রাজু গাজী বলেন, ঘটনাটি শুনে আমি রাতেই সেখানে যাই। স্থানীয়রা অফিসের সামনে থেকে দুই লিটারের একটি কেরোসিনের বোতল পেয়েছে। যা পরিকল্পিত ভাবে আগুন লাগানোকেই নির্দেশ করে। শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন বলেন, জামাত শিবিরের লোকজন নাশকতার জন্য বিএনপি অফিসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে কেন্দ্র করে এই ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে। আগুনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।