ঢাকাMonday , 30 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌথ বাহিনীর অভিযানে ২ শিবিরকর্মী আটক

Link Copied!

Arrestসিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন উদয়ন স্কুল মেস থেকে শিবিরের দুই কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৯ এর ডিএডি মো. আতিকুর রহমানের নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল এ অভিযান চালায়।
আটক শিবিরকর্মীরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের আবদুল করিম তালুকদারের ছেলে মো. শামীম আহম্মদ তালুকদার (২০) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মাসুম পারভেজ (২১)।
তাদেরকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
সোমবার সিলেট র‌্যাব সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।