ঢাকাTuesday , 17 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মাহে রমযান উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাটে “কালেমাগো মুসলমান, এক হও এক হও।” স্লোগান নিয়ে খোশ আমদেদ মাহে রমযান উপলক্ষ্যে পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষায় দল-মত ছেলছেলা নির্বিশেষে সকলের প্রতি সর্বদলীয় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে এ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ‎এ সময় লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এডিএম সগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শাহ্, পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ মোঃ আতিকুর রহমানসহ সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। এ র‍্যালিটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।