
সভাপতি প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম, মহাসচিব প্রার্থী এ.কে.এম মনিরুজ্জামান ও আব্দুল কাদের চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ২০১৫-১৬ মেয়াদের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং সংস্থাপনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলম। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রকল্প সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরী।
সভাপতি পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী। তিনি বর্তমানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন অব বাংলাদেশ’র আজীবন ফেলো, অফিসার্স ক্লাবের সদস্য, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের আজীবন সদস্য, বুয়েট-৮২ ক্লাবের সহ-সভাপতি, গণপূর্ত সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক।
মহাসচিব পদপ্রার্থী একেএম মনিরুজ্জামান গণপূর্ত অধিদপ্তরের স্বার্থ রক্ষা এবং মান-মর্যাদা বৃদ্ধির সকল প্রয়াসে তৎপর থাকার অঙ্গীকার করেছেন নির্বাচনী ইশতেহারে। তিনি ২০১৩-১৪ মেয়াদে মহাসচিব নির্বাচিত হন। তিনি বর্তমানে ঢাকস্থ গাজীপুর অফিসার্স ফোরামের যুগ্ম সচিব এবং অফিসার্স ক্লাবের সদস্য।
মহাসচিব পদে অন্যপ্রার্থী আব্দুল কাদের চৌধুরী অধিদপ্তরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়ার প্রতিশ্রুতি করেছেন। তিনি বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাবেক মহাসচিব, বুয়েট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
এসোসিয়েশনের নির্বাচনে সহ-সভাপতি পদে ৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তারা হলেন- হুমায়ুন কবীর চৌধুরী, সৈয়দ মাহফুজ আহমদ, আহসান হাবীব, মোস্তফা কামাল, সেলিম খান এবং সুভাষ কুমার ঘোষ। কোষাধ্যক্ষ (১টি) পদের জন্য লড়ছেন কাজী মো. ফিরোজ হাসান ও বিশ্বনাথ বণিক। যুগ্ম সচিব (২টি) পদে জামিলুর রহমান, সতীনাথ বসাক, তানজিলা খানম ও স্বরনেন্দু শেখর মন্ডল, ব্যবস্থাপনা সম্পাদক (১টি) পদে মনিরুজ্জামান এবং মাহফুজুল আলম, সাংস্কৃতিক সম্পাদক (১টি) পদে এজেএম শফিউল হান্নান এবং কায়সার ইবনে শেখ, ক্রীড়া সম্পাদক (১টি) পদে অনূপ কুমার হালদার ও ফয়সাল হালিম, সমাজকল্যাণ সম্পাদক (১টি) পদে আব্দুর রহিম রিপন, শেখর চন্দ্র বিশ্বাস, জোয়ারদার তাবেদুন নবী ও মিজানুর রহমান, প্রকাশনা সম্পাদক পদে (১টি) আব্দুল্লাহ মো. জুবায়ের ও এএসএম সানাউল্লাহ এবং দপ্তর সম্পাদক (১টি) পদে আশীষ কুমার সাহা, আবুল কালাম ও রাজিবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য (২১টি) পদে প্রতিন্দন্দ্বিতা করছেন ২৭ জন প্রার্থী।

