ঢাকাMonday , 16 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭০ জেলেকে ফেরত দিতে সম্মত আরাকান আর্মি

Link Copied!

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিতে সম্মত হয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

এসব জেলেকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের একটি প্রতিনিধিদল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের জালিয়া পাড়া ঘাট থেকে নাফ নদীর শূণ্য রেখার উদ্দেশ্যে রওনা দেন।

বিজিবি’র রামু সেক্টর কমান্ডার কর্ণেল মহি উদ্দিন আহমেদ জানান, জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদীর শূণ্য রেখায় তাদের হস্তান্তর করা হবে। দেশে ফেরত আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরার সময় বিভিন্ন অভিযানে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জন জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে রয়েছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ।