ঢাকাSunday , 15 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর ৪ এর সব কেন্দ্রে ও লক্ষাধিক ভোটে বিজয়ী শামীম তালুকদার

Link Copied!

লক্ষাধিক ভোটের উপরে নিরঙ্কুশ বিজয়ী জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের বিএনপির মনোনিত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। পোস্টাল ব্যালটসহ উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রের সবগুলোতেই বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল আওয়ালের নিজ কেন্দ্রেও বিজয়ী হন এই প্রার্থী। জেলার ৫ আসনেই নয়, ময়মনসিংহ বিভাগেও বৃহৎ ব্যবধানে বিজয়ী হন তিনি। ফলে সরিষাবাড়ীর মানুষ মনে করে এই জনপদের তৃণমূল নেতৃত্ব থেকে উঠে আসা শামীম তালুকদার মন্ত্রী-প্রতিমন্ত্রী হলে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতায় নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৪ সরিষাবাড়ী আসন থেকে নির্বাচন করে ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পান এবং জামায়াতের প্রার্থী আব্দুল আওয়াল ৪৪ হাজার ৯৪৭ ভোট পান। ১ লাখ ২ হাজার ৪৫৯ ভোটে তিনি নির্বাচিত হন। পারিবারিক সুত্রে জানা যায়, শামিম তালুকদারের দাদা রিয়াজ উদ্দিন তালুকদার ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের সদস্য ও চাচা প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার বিএনপির সাবেক মহাসচিব ও প্রভাবশালী মন্ত্রী ছিলেন। রাজনৈতিক পরিবারের ছেলে হিসেবে ছোট থেকেই রাজনীতির হাতেখড়ি। তিনি ছাত্রজীবনে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার কলেজের ভিপি ছিলেন। এরপর তিনি সরিষাবাড়ী পৌরসভার প্রথম ও ৩ বারের চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে আ. লীগ সরকারের শাসনামলেও বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি জামালপুর জেলা বিএনপির ৩ বারের সভাপতির দায়িত্ব পালন করছেন। অধিকাংশ সরকারের আমলেই মন্ত্রিত্বের ছোঁয়া পেয়েছে এ নির্বাচনী আসন। পাশাপাশি বিএনপির রাজনীতিতে তালুকদার পরিবারের ঐতিহাসিক ভূমিকা ও যোগ্যতার ধারাবাহিকতার শামীম তালুকদারকে মন্ত্রী করা সময়ের দাবি। হাফিজুর রহমান মিলন, রাশেদুল ইসলাম রঞ্জু, সোহেল রানা, খোরশেদ আলম তালুকদার চয়ন, শহীদুল ইসলাম খোকনসহ একাধিক ভোটাররা বলেন, বিগত সরকারের জনপ্রতিনিধিদের অদক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে এ উপজেলার গৌরব হারানো পথে। শিল্পনগরী এ উপজেলার বিভিন্ন শিল্প আজ ধ্বংসের পথে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয়। শত শত মামলার স্বীকার হয়েও প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি তৃণমুল থেকে শুরু করে জেলা পর্যায়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে আমরা ফরিদুল কবির তালুকদার শামীমকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে চাই।
এ বিষয়ে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, এ বিজয় সরিষাবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষের বিজয়। ভোটাররা আমাকে বিশ্বাস করে ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার দৃঢ় অঙ্গীকার করছি। একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও আধুনিক উন্নত সরিষাবাড়ী গড়তে কাজ করবো। রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে দায়িত্ব দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন, শান্তি এবং জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করবো।