ঢাকাSaturday , 14 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় সুন্দরবন দিবসের জনসমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, বন্যপ্রাণী অপরাধীদের গ্রেফতার এবং সুন্দরবনের বাস্তুসংস্থান রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা। তারা বলেন, নীতিনির্ধারকদের কাছে সুন্দরবন এখনো গুরুত্বহীন বলে মনে হয়। মানুষের থাবায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে এই ম্যানগ্রোভ বন। ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে মোংলা পৌর শহীদ মিনার চত্বরে সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সহ-আয়োজক ছিল উত্তরণ, সিএনআরএস, বাদাবন সংঘ ও সার্ভিস বাংলাদেশ। সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী পরিবেশযোদ্ধা শরীফ জামিল। শরীফ জামিল বলেন, প্রতিবছর সুন্দরবন দিবসে রক্ষার আহ্বান জানানো হয়, কিন্তু সুন্দরবন ক্রমাগত বিপন্ন হয়ে পড়ছে। জাতিসংঘ সরকারকে সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা যথাযথভাবে করার পরামর্শ দিয়েছে। নতুন সরকারের কাছে দাবি, অন্তর্ভূক্তিমূলক ও বিজ্ঞানসম্মত স্বচ্ছ সমীক্ষা করা হোক। রামপাল বিদ্যুৎকেন্দ্রের দূষণ, বিষ দিয়ে মাছ মারা এবং অন্যান্য হুমকি থেকে সুন্দরবনের সত্যিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবনে প্লাস্টিক-পলিথিন দূষণ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কয়লা ও শিল্প দূষণ সুন্দরবনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সুন্দরবন বিনাশী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। দস্যুবৃত্তি বেড়েছে, তাই সুন্দরবন সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ক্রীড়াবিদ শেখ রুস্তুম আলী, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নাসির তালুকদারসহ অন্যান্যরা। এছাড়া বক্তব্য রাখেন সুন্দরবনের জেলে বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইসরাফিল বয়াতি, সাংস্কৃতিক সংগঠক জানে আলে বাবু, গীতিকার মোল্লা আল মামুন, সার্ভিস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান মিলন, নারীনেত্রী আফরোজা হীরা, কমলা সরকার, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের হাসিব সরদার, ইয়ুথ লিডার মেহেদী হাসান প্রমূখ। জনসমাবেশের আগে সুন্দরবন বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাঘ মহড়া, লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে পরিবেশ রক্ষা ও সুন্দরবন সংরক্ষণে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানানো হয়।