ঢাকাTuesday , 10 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ডাঃ আবুল মহসিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ আবুল মহসিন প্রামাণিকের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ পরিবারের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ ঈশা-এর সভাপতিত্বে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহীনের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, লালমনিরহাট সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু প্রমূখ। এ সময় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।