ঢাকাTuesday , 10 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে গণপরিবহন সংকট, ভোগান্তি ঘরমুখো মানুষের

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গ্রামের বাড়িতে ফিরছে ঘরমুখো মানুষ। তবে সাভারের তিনটি সড়কে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করেও বাস পাচ্ছেন না তারা। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-ডিইপিজেড সড়কের বিভিন্ন পয়েন্ট এ চিত্র দেখা যায়।

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, সাভার বাজার বাসস্ট্যান্ড, বিশমাইল ও নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ , বাইপাইল, শ্রীপুর, জিরানী এবং আব্দুল্লাহপুর-ডিইপিজেড সড়কের জামগড়া,সরকার মার্কেট, জিরাবো, আশুলিয়ায় র্দীঘ সময় গাড়ির জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।

উল্লাইলে বাসে জন্য অপেক্ষা করছিলেন পোশাক শ্রমিক সবুজ মিয়া। তিনি বলেন, বেলা সাড়ে ৫টার দিকে বাসের জন্য অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত কোনো বাস পাইনি। দুএকটা বাস পেলেও বাসের ভাড়া অতিরিক্ত দাবি করে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অপরদিকে গাইবান্দার যাত্রী শরিফুল ইসলাম বলেন, আমি নবীনগরে র্দীঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। তাই র্দীঘ সময় পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি।

এদিকে মমিনুল হোসেন নামে এক যাত্রী জানান, আমি রংপুর যাব। বাসের কোনো টিকিট খালি নেই। এখন বাস না পাওয়ায় হাইস গাড়িতে ১৫শ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি বলে জানান তিনি।

লাব্বাইক বাসের চালক আরিফ বলেন, যাত্রীদের চাপ বেশি থাকায় আরিচার দিকে যাচ্ছি যাতে একটু বেশি টাকা উপার্জন হয় বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, গতকাল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। সেই সঙ্গে গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যানজট নিরসনে পুলিশ ও সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।