ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রচারণার শেষ মুহুর্তে রাঙামাটিতে ধানের শীষের গণজোয়ার

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধানের শীষের প্রতীকে বিশাল গণমিছিল করেছে ২৯৯ নং রাঙামাটি আসনের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে রাঙামাটি পৌরসভা মাঠ হতে ধানের শীষের সকর্থনে বিশাল এক গণমিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সমাপনী অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দেয়। এর আগে রাঙামাটি পৌরসভা মাঠে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমি নির্বাচিত হলে রাঙামাটিকে সম্প্রীতির জেলা হিসেবে গড়তে চাই। আমি রাঙামাটি জেলা অগ্রগতি, উন্নয়ন ও পরিবর্তন চাই বলেও যোগ করেন তিনি। এ সময় সাবেক প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ভুট্টো, সহ সভাপতি মো. সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সদর উপজেলা ও রাঙামাটি পৌরসভার বিভিন্ন ইউনিট কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পার্বত্য জেলা রাঙামাটিতে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের বিকল্প নেই। তারেক রহমান যোগ্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে মনোনীত করেছেন। দীপেন দেওয়ানকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও আহ্বান জানান বক্তারা।