ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়ির ৬টি হ্যালিসর্টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম ৬টি হ্যালিসর্টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আমেনা মারজান জানান, দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদা লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোন ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সমূহে আকাশ পথ ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, উপজেলার ৩৯ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৬টিতে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার হবে বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার, এতে সার্বিক সহযোগিতা করছেন ২৭ বিজিবি মারিশ্যা জোন। উল্লেখ্য, বাঘাইছড়ির ছয়টি কেন্দ্রে পৌঁছাতে সরাসরি কোনো সড়ক বা নৌপথ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনী কর্মকর্তা- কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে যাতায়াত করতে হয়।