মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি টিম গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাট বীজ খামারের মাঠে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ম্যাগজিন গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

