ঢাকাSunday , 8 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

Link Copied!

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা ঝাকুয়াপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গুরুতর আহত একাব্বর আলী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুলিশ ৪ নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল ১১টার দিকে। একাব্বর আলী ওই গ্রামের আকবর আলীর ছেলে। থানা পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নিহত একাব্বর আলীর সাথে ভাগীশরিক আব্দুর রহিম মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার বিরোধী জমি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে একাব্বর আলী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন এবং স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় রাতে একাব্বর মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে, অভিযান চালিয়ে মর্জিনা বেগম, স্বপ্না বেগম, নুরজাহান বেগম এবং বেনু বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ইকবাল পাশা বলেন, এনিয়ে নিহতের ছেলে বাদী হয়ে শনিবার থানায় মামলা করেছে। আটক ৪ নারী আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।