ঢাকাSunday , 8 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে নির্বাচনকে ঘিরে ‘সম্প্রীতির পদচারণা’ ও লিফলেট বিতরণ

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে ‘সম্প্রীতির পদচারণা’ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি অবাধ সুষ্ঠু সংঘাত মুক্ত শান্তিপূর্ণ নির্বাচনের” লক্ষ্যে রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসন, সু-শাসনের জন্য নাগরিক (সুজন), পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াই পিএফজি) যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা পরিহার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র আরও শক্তিশালী ভিত্তি পাবে।” এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সুজন সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান এবং পিএফজির অ্যাম্বাসেডর মমতা বেগম। ​এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি, হাবিবুর রহমান হাবিব এবং ইয়ুথ পিএফজি সদস্য ইশতিয়াক আহমেদ ইশহাক, তানভীর আহমেদ ও শামীম মিয়াসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ​ইউএনও সানজিদা রহমান তার বক্তব্যে বলেন, “নির্বাচনকে ঘিরে যে কোনো ধরণের গুজব, উত্তেজনা ও সহিংসতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল সহযোগিতাই পারে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে।” উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পথচারী ও ব্যবসায়ীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।