ঢাকাSunday , 8 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‎লালমনিরহাটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাটে নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা শহরের থানা রোডস্থ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) রুখসানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রকিবুল হাসান। এ সময় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চঃদাঃ) উত্তম কুমার সিংহ, সিনিয়র শিক্ষক (শিফট ইনচার্জ) আবু জাফর মোঃ জাকারিয়াসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।