ঢাকাSaturday , 7 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

Link Copied!

সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এসব কেন্দ্রে বিশেষ গোয়েন্দা, ড্রোন নজরদারি ও নিয়মিত টহলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে কোস্টগার্ড। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্টগার্ড উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে কোস্টগার্ড বদ্ধপরিকর। এ নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী কোস্টগার্ড দায়িত্বাধীন নদী তীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা- ১, খুলনা- ৬ ও পিরোজপুর- ৩ আসনের দাকোপ, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনি এলাকাসমূহে ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোস্টগার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং তার দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে।