ঢাকাSaturday , 7 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক

Link Copied!

সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে কাকড়া ধরে নিয়ে যাওয়ার পথে বনরক্ষীদের হাতে আটক হয়েছে ৪ জেলে। শুক্র বার (৬ ফেব্রুয়ারি) রাতে এসব জেলেদের সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখ থেকে আটকের সময় জব্দ করা হয়েছে একটি ট্রলার ও নৌকাসহ ৮০ কেজি কাকড়া। আটক জেলেরা হচ্ছেন, রফিক মোল্লা, রউফ মোল্লা, আলামিন শেখ ও আছাদুল শেখ। এদেও বাড়ী খুলার দাকোপ উপজেলার পানখালী ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়ীয়ায় গ্রামে। আটককৃত জেলেদের শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখে অভিযান চালিয়ে ৪ জেলেসহ একটি ট্রলার ও একটি ডিঙ্গি নৌকা আটক করেন। পরে ট্রলার ও নৌকায় তল্লাশী করে বিশেষ কায়দায় ঝুড়িতে লুকিয়ে রাখা ৮০ কেজি কাকড়া জব্দ করে বনরক্ষীরা। আটক জেলেরা সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে কাকড়া ধরার আপরাধে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।