ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় পথচারী নিহত

Link Copied!

Dead bodyটাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া করাতিপাড়ায় বাসচাপায় অজ্ঞাত (৪২) এক পথচারী নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তি করাতিপাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দিকে পথচারী নিহতের ঘটনায় স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে শতশত যানবাহন আটকা পরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।