ঢাকাThursday , 5 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটি পক্ষ ইসলাম বিক্রি করে ক্ষমতায় যেতে চায় : সাংবাদিক সাইদ খান

Link Copied!

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কন্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক সাঈদ খান বলেছেন, একটি পক্ষ ইসলাম বিক্রি করে ক্ষমতায় যেতে চায়। তারা ধর্মের ধুয়ো তুলে জান্নাত জাহান্নামের অজুহাত দিয়ে নানানভাবে মানুষকে ট্যাবুর মধ্যে ফেলে মব সৃষ্টি করছে যেকারণে সাধারণ মানুষ কথা বলতে পারছে না। এইধরনের রাজনীতি যারা করছে তাদের সাধারণ মানুষ প্রশ্ন করতে পারছে না। মানুষ তাদের মতামত, প্রত্যাশা ও অভিমত ব্যালটের ১২ তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দিবে ও তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।

বৃহস্পতিবার দুপুরে শহরের সিও অফিস চত্বর থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের মধ্যে অধ্যক্ষ আলমগীর হোসেনের ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গ্রামীণ নারী সমাজকে তালিমের মাধ্যমে গৃহবন্দী করে বিভ্রান্তের মাধ্যমে তাদের পক্ষে নেওয়ার অপতৎপরতা চালাচ্ছে। আমরা গ্রামে গ্রামে মা বোনদেরকে বলছি মৃত্যুর পরের ফয়সালা মৃত্যুর আগে হয়না। আল্লাহ যদি ভবিষ্যৎ দেখার সুযোগ কাউকে দিত তাহলে রাসুলুল্লাহ (সাঃ)কে সেই অধিকার দিতেন। তাকেও এ অধিকার দেওয়া হয়নি।

সাঈদ খান বলেন, মৃত্যুর পরের ফয়সালা আমরা কেউই জানিনা। আমরা সবাই ভালো কাজ করবো, ভালোভাবে সমাজ গড়বো। ন্যায় পরায়ণ শাসক নির্বাচন করবো। আমাদের দলের চেয়ারম্যান, বাংলাদেশ সৃষ্টির সঙ্গে জড়িত জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার তারেক রহমান মদিনার সনদের আদলে দেশ পরিচালনা করার চেষ্টা করবেন।

সুতরাং, বাংলাদেশি জাতীয়তাবাদই হচ্ছে মুক্তি ও সমৃদ্ধির একমাত্র পথ এবং তার প্রতীক হচ্ছে ধানের শীষ। তাই ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।