ঢাকাWednesday , 4 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের প্রার্থী আব্দুল বারীর পক্ষে ভোট চাইলেন ওবায়দুর রহমান চন্দন

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জয়পুরহাট ২ (কালাই ক্ষেতলাল আক্কেলপুর) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল বারীর পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর পৌর এলাকার রামপুরা চৌধুরী পাড়া, পিয়াল চৌধুরীর চাতালে এক বিশাল গণমিছিল শেষে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুব নেতা নয়ন মণ্ডলের আয়োজনে এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী আব্দুল বারীকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছ্ মতিন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিও, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় পৌর এলাকার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷