ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জম্মু-কাশ্মীর কেঁপে উঠল ভূমিকম্পে

Link Copied!

সোমবার (২ জানুয়ারি) ভোরে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ৪.৬ মাত্রার এই কম্পনটি স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে আঘাত হানে। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বারামুল্লার পত্তন এলাকা।

ভোরবেলা হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক তথ্যানুযায়ী, এখন পর্যন্ত জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে।