ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে পথসভা ও মিছিল

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আব্দুল বারীর পক্ষে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমহনি বাজার এলাকায় এ পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। উল্লেখ্য, সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও গত ১৯ জানুয়ারি তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পথসভা ও মিছিলে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন।