আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর- ৬ কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে ৯নং গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) বিকেলে ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও-ই সভা অনুষ্ঠিত হয়। গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা বিএনপির সহসভাপতি বাবুর আলী গাজী, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল জামান চৌধুরী, ৯নং গৌরিঘোনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুর রানা বাবু প্রমূখ।

