ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের দুই হরিণ শিকারী আটক, ফাঁদসহ ট্রলার জব্দ

Link Copied!

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্যের বেতমোর নদীতে একটি ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে আটক দুই হরিণ শিকারীর ট্রলারে তল্লাশী চালিয়ে ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদও জব্দ করা হয়েছে। আটক দুই হরিণ শিকারী হলেন, বরগুনার তালতলী উপজেলার সকিনা গ্রামের আ. মালেক আকন ও আ.কালাম হাওলাদার। আটক দুই শিকারীকে রবিবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কটকা অভয়ারন্য এলাকার বেতমোর নদীতে নিয়মিত টহলের সময় একটি ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশী চালিয়ে ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন এবং ট্রলারের পাটাতন রক্তে মাখা দেখতে পান বনরক্ষীরা। শিকারীরা সুন্দরবনে হরিণ শিকার করে ফিরে আসার সময় বনরক্ষীদের দেখতে পেয়ে তারা রাতের আধারে হরিণের সকল মাংস নদীতে ফেলে দেয় বলে জানায় বনরক্ষীরা। মামলা দিয়ে আটক দুই শিকারীকে রবিবার বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।