ঢাকাSunday , 1 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড, তিনটি দোকান পুড়ে গেছে

Link Copied!

কক্সবাজারের ঈদগাঁও বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ১ ফেব্রুয়ারি রবিবার ভোর রাতে বাজারের দক্ষিণ পার্শে ভয়াবহ এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক হচ্ছেন ইউনিয়নের মাইজ পাড়ার আনোয়ারুল আজিমের পুত্র জাহেদ হোসেন। দোকানগুলোর মধ্যে রয়েছে চিরাই কাঠ, কুলিন কর্নার ও ফার্নিচারের দোকান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুলিং কর্নারের মালিক আমির আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়া জানান, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।