ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষ্যায় ট্রলারডুবি, নারী শ্রমিকের মৃত্যু

Link Copied!

riverনারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবিতে শিল্পী বেগম (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন।
রোববার সকাল সাড়ে ১০টায় শহরের টানবাজার স্কুল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এস আই জসিম জানান, বন্দরের স্কুলঘাট থেকে ৭-৮জন যাত্রী নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জ শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় আসছিল। এসময় ওপর একটি ট্রলারের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিল্পী বেগমের মৃত্যু হয়। এতে আহত হয় আরো ৫-৬জন যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ধাক্কা দেয়া ইঞ্জিন চালিত সেই ট্রলার ও এর চালককে আটক করেছে পুলিশ।