ঢাকাSaturday , 31 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি ২৯৯নং আসনে মুখোমুখি ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে “জনগণের মুখোমুখি” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুসাশনের জন্য নাগরিক- সুজন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩১ জানুয়ারী) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই” এই প্রতিপাদ্যে এতে সভাপতিত্ব করেন, সুজনের রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে রাঙামাটি ২৯৯নং আসনে প্রতিদ্বন্ধী ৭জন প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এমএ আবুল বাশার অংশগ্রহণ করেন। এ সময় সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, সুজন জেলা কমিটির সাধারন সম্পাদক এম জিসান বখতিয়ার ও সুজন পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিজয়ী প্রার্থীরা সকল প্রতিদ্বন্দ্বী প্রাথীর সাথে সমন্বয় করে পার্বত্য এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবে।