ঢাকাSaturday , 31 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“ঈশ্বরগঞ্জ বই আন্দোলনের” ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

বই পড়া শুধু জ্ঞান আহরণের মাধ্যমই নয়, এটি মননশীলতা, কল্পনাশক্তি এবং ব্যক্তিত্ব গঠনের এক শক্তিশালী হাতিয়ার। একটি ভালো বই আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয়, জীবনের অর্থ বুঝতে সহায়তা করে এবং মনের ভেতরে আলো জ্বালায়। ‘বই হোক পাঠকের বন্ধু’এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘ঈশ্বরগঞ্জ বই আন্দোলন’- ফেইসবুক গ্রুপের এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরগঞ্জ উপজেলার প্যাকিশ ক্যাফেতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ২৮ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবং আলোচনা সভা শেষে কেক কাটা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক বলেন, “তরুণ প্রজন্মের কাছে আমাদের আহ্বান স্ক্রিনের ক্ষতিকর নীল আলো নয়, বইয়ের সাদা পাতায় হোক আগামীর সূর্যোদয়। স্মার্টফোনের আসক্তি আমাদের মেধা ও মনন গিলে খাচ্ছে। এখান থেকে মুক্তি পেতে বইয়ের কোনো বিকল্প নেই। বই পড়লেই আলোকিত মানুষ হওয়া সম্ভব।” সংগঠনের এডমিন মোঃ রবিউল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতিব মুফতী আহসানউল্লাহ কাসেমী, বিশিষ্ট ব্যবসায়ী হোছাইন মুহাম্মদ তারেক ও সামাজিক ব্যক্তিত্ব হারুন মিয়া এবং আরো অনেকে। বক্তারা বলেন, বই পড়ার পাশাপাশি একটি মানবিক সমাজ গঠনে যারা নেপথ্যে কাজ করছেন, তাদের উৎসাহিত করতেই এই সম্মাননার আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপস্থিত সকলের মাঝে বই বিতরণ। এ সময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর জহিরুল ইসলাম শিবলু, মতিউর রহমান, সিদ্দিকুর রহমান ও শাহীন সারোয়ার এবং সংগঠনের মডারেটর হারুন অর রশিদ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী প্রমুখ। এডমিন রবিউল ইসলাম বলেন, ‘বই হোক পাঠকের বন্ধু, এই স্লোগান কে ধারন করে ঈশ্বরগঞ্জ বই আন্দোলনের পথচলা শুরু হয়েছিল ২০২২ সালে তা ধরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা রাখছি একসময় বাংলাদেশের প্রতিটি যুবক বইয়ের প্রতি আসক্ত হবে, এবং খারাপ আসক্তি থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ।