ঢাকাSaturday , 31 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ঠে দুইজনের মৃত্যু

Link Copied!

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)। শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে ক্ষেতের ঘেরার সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার (৩১ জাুয়ারী) সকালে তার নিজ ক্ষেতে টমেটো তুলতে গিয়েছিল মনিরুল। এ সময় অসাবধানতা বশত ঘেরার সাথে পা আটকে যায় মনিরুলের। তাকে বাঁচাতে গিয়ে পাশ্ববর্তী ঘের মালিক আব্দুর রহিমও বিদ্যু স্পৃষ্ঠ হন। এতে দুজনেই ঘটনাস্থলে মারা যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বিদ্যুৎ স্পৃষ্ঠে দুজন মারা গেছে শুনেছি। আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে। তদন্ত করে তারপর বলা যাবে কিভাবে মারা গেছেন।