ঢাকাThursday , 29 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে যৌথ অভিযান: করিম শরীফ বাহিনীর সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Link Copied!

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেলে এক প্রেস রিলিজে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি দুপুর ১টার দিকে বিসিজি বেইস মোংলার সদস্যরা মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ (২৯ জানুয়ারি) সকাল ৯টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযান চালানো হয়।
অভিযানে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে ২টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম রাসেল হাওলাদার (৪০)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং ডাকাতি, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আটক ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।