ঢাকাThursday , 29 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি,) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন বাগেরহাট ড্যাবের সাবেক সভাপতি ডা. এস এম লুতফুল কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান।

রোকেয়া বেগম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান (দীপু), ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এনামুল হক এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম সমদ্দার,বাগেরহাট সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. এস এম শাহনেওয়াজ।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও মানবিক নেতা। তার আদর্শ অনুসরণ করে জনগণের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের মানবিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন এলাকার অভিজ্ঞ চিকিৎসকরা সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।