ঢাকাThursday , 29 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে সকল মানুষ তার স্বাধীনতা ফিরে পাক : ফজলুর রহমান সাইদ

Link Copied!

“বাংলাদেশে সকল মানুষ তার হারানো স্বাধীনতা ফিরে পাক- এটাই আমাদের প্রত্যাশা ও সংগ্রাম।” এমন মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেভেনথ এডভেনটিস্ট মারানাথা সেমিনারিতে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৈতিক, আধ্যাত্মিক ও জাগতিক মূল্যবোধের সমন্বয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল সুজন সাঙমার সভাপতিত্বে ও ভাইস- প্রিন্সিপাল মার্ক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলার নায়েবে আমীর আজিজুল ইসলাম ঠান্ডা এবং সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উপজেলা কর্মপরিষদ সদস্য শামসুল আলমসহ অনেকেই।

তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, আধ্যাত্মিকতা ও জাগতিক জ্ঞানের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।

সভায় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের নৈতিক ও সামাজিক সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।