ঢাকাThursday , 29 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে প্রশিক্ষণ কর্মশালায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাঙামাটি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ” গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

প্রশিক্ষণে অপ-সাংবাদিকতা প্রতিরোধে সংবাদপত্র ও সাংবাদিকদের অনুসরণীয় আচরনবিধি সমূহ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ এবং তথ্য অধিকার আইনের ধারা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় রাঙামাটি জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক, রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্তিত ছিলেন।