ঢাকাWednesday , 28 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে নিবাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থী জুয়েল

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের পক্ষের দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে প্রচার- প্রচারণা চালাচ্ছেন তিনি।
বুধবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে নিজের নির্বাচনী প্রচারণা ও পথসভায় করেন মাহবুব জামান জুয়েল। এতে সাধারণ মানুষ ও ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন এই প্রার্থী। এ সময় জেলা সিপিবির সদস্য কবি আলতাফ হোসেন, জামালপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ, পোগলদিঘা ইউনিয়ন সিপিবির সাধারণ সম্পাদক হারুন রশীদ মুন্সিসহ কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় মাহবুব জামান জুয়েল বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সরিষাবাড়ীতে বন্ধ হওয়া সকল কলকারখানা চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যমুনা সারকারখানায় গ্যাসের সমস্যা সমাধানে গুরুত্ব দিবো। সিপিবির প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হলে, সকল স্তরের দুর্নীতি, চাঁদাবাজ ও লুটপাট বন্ধ করা হবে। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ভোটের পরিবেশ ভালো রয়েছে। নির্বাচন শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।