ঢাকাWednesday , 28 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে শীতার্তদের কম্বল বিতরণ করলেন প্রভাষক

Link Copied!

নিজ অর্থায়নে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রভাষক রমজান আলী। বুধবার দুপুরে মণিরামপুর উপজেলার কুয়াদাসহ ঢাকুরিয়া কলেজ চত্বরে এ কম্বল বিতরণ করেন। জানাযায়, প্রভাষক রমজান আলী কনকনে শীত উপেক্ষা করে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন। পরে তিনি ঢাকুরিয়া কলেজ চত্বরে প্রায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শীতের তীব্রতায় বিপর্যস্ত দরিদ্র মানুষের কষ্ট লাঘবে তার এই ব্যক্তিগত উদ্যোগ বলেন জানানা। এছাড়াও যশোরের ভাইরাল শিশু আফিয়ার বাড়িতে গিয়েও কম্বল বিতরণ করেন। কলেজ আশপাশের এলাকার দরিদ্র, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষের হাতেও তুলে দেন এ শীতবস্ত্র।
কম্বল বিতরণকালে প্রভাষক রমজান আলী বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। সমাজের সামর্থ্যবানদের উচিত এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঢাকুরিয়া কলেজের আরেক প্রভাষক হুমায়ুন কবির বলেন, কলেজে গাছ রোপণের মতো ইতিবাচক কাজের পর এবার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে প্রভাষক রমজান আলী আমাদের শিক্ষক সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মানবিক কর্মকা- সত্যিই প্রশংসনীয়। স্থানীয়রা জানান, একজন শিক্ষক হিসেবে রমজান আলী শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ নন; সামাজিক দায়বদ্ধতা থেকেও তিনি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।