ঢাকাWednesday , 28 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বোরো ধানের চারা রোপণ শুরু

Link Copied!

গাইবান্ধা জেলার সাত উপজেলায় কম-বেশী ঘন কুয়াশা ও কন কনে ঠান্ডা কমে যাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলাসহসকল উপজেলায় বোর চারা রোপন শুরু হয়েছে। নির্বাচনের কারণে দেখা দিয়ে দিনমজুর সংকট। বিশেষ করে নিচু এলাকায় চলতি বোর মৌসুমে চারা রোপনের কাজ শুরু হয়েছে। কিন্তু দিনমজুর না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে কৃষকরা। নিম্নবিত্ত শ্রেণির কৃষকরা পরিবার পরিজন নিয়ে চাষাবাদের কাজ করলেও উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির কৃষকরা দিনমজুর ছাড়া কাজ করতে পারছে না। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় রোব চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ২৬ হাজার ৭৯২ হেক্টর। ইতিমধ্যে চারা রোপন শুরু হয়েছে হয়েছে। উপজেলার দহবন্দ ইউনিয়নের কৃষক রাজু জানান, আসন্ন সংসদ নির্বাচনের কারণে দিনমজুর পাওয়া যাচ্ছে না। অনেকে নির্বাচনের প্রচার-প্রচারণায় যাওয়ার কারণে দিন মজুর সংকট দেখা দিয়েছে। বোর চাষাবাদে হালচাষ, সার, ডিজেল, বিদ্যুৎ ও দিনমজুরের দাম হু হু করে বেড়ে যাওয়ায় চাষাবাদ করা মুশকিল হয়ে পড়েছে। তিনি বলেন ৫০০ হতে ৬০০ টাকায়ও দিন মজুর পাওয়া যাচ্ছে না। দিনমজুররা এখন চুক্তিভিত্তিক কাজ করছে। তাতে করে এক বিঘা জমিতে চারা রোপনের জন্য দিতে হচ্ছে ৪ হতে ৫ হাজার টাকা। এতে করে দেখা গেছে, একবিঘা জমিতে চারা রোপন থেকে শুরু করে কাটামাড়াই পর্যন্ত খরচ ১২ হতে ১৩ হাজার টাকা। ধানের ফলন ভাল হলে বিঘাতে ধান হবে ১৮ হতে ২০ মন। যার বাজার দর ২২ হতে ২৩ হাজার টাকা।