ঢাকাWednesday , 28 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ২ মাদক সেবীকে কারাদন্ড

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই মাদক সেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত সুমন (৩২) চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার মৃত আমিনের ছেলে ও সেনবাগের মধুপুর গ্রামের মৃত আলী আহমদের ছেলে বাবলু (৩০)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ’র নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোলাইমদ সেবনকালে ২ যুবককে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ১ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড কারাদণ্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়।