ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর, সাধারণ সম্পাদক মিতু সরকার

Link Copied!

Picture 2আবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়া প্রেসক্লাবের ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৫-১৬ইং অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে সময় টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসাইন জয় ও সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি মিতু সরকার নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টায় আশুলিয়ার বাইপাইলে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব ভবনে ভোট গ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে বিকেল সাড়ে ৪টায় নির্বাচন কমিশনের প্রধান সাভার উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস ভোট গণণা শেষে আনুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আশুলিয়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে সময় টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি মোজাফ্ফর হোসাইন জয়, সহ-সভাপতি (২ জন) বাবুল আহম্মেদ ও লাইজু আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিতু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষে মোহাম্মদ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদকে মনির মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহম্মেদ প্রিন্স এবং কার্যনির্বাহী সদস্য পদে (৩ জন) আবুল হায়াত বাচ্চু, মঞ্জুর মোর্শেদ, মহসীন আজাদ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৩টি পদের বিপরীতে মোট ৩৫জন প্রার্থী লড়েছেন। এদের মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগাঠনিক সম্পাদক ২ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ৪ জন, কার্যনির্বাহী সদস্য ৫ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন ও দপ্তর সম্পাদক পদে ২ জনসহ মোট ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।