ঢাকাTuesday , 27 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযানে জরিমানা ৪ লাখ

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে যৌথভাবে পরিচালিত এই অভিযানে ‘মেসার্স মুন্সি ব্রিকস’ নামের ইটভাটাটি ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট পানি ও ভেকুর সাহায্যে নষ্ট করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও ফসলি জমির সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম আশরাফ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ভাটাটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ কারণে ভাটাটি ভেঙে ফেলার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তামিম হাসান বলেন, পরিবেশ দূষণ রোধ ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। জেলার সব অবৈধ ইটভাটা বন্ধ না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।