ঢাকাSunday , 25 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সরকারি জমি দখল করে এম এইচ খাঁন মঞ্জুর নির্বাচনী ক্যাম্প: নীরব প্রশাসন

Link Copied!

গোপালগঞ্জে জেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি জমি দখল করে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খাঁন মঞ্জুর নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেখান থেকেই তিনি গোপালগঞ্জ–২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত হয়ে হরিণ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামা মঞ্জুর বিরুদ্ধে একাধিক প্রার্থী ও সমর্থকরা লিখিত ও মৌখিক অভিযোগ তুলেছেন। সরেজমিনে দেখা যায়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু সড়কের ঘোষেরচর মৌজায় জেলা প্রশাসনের জায়গা দখল করে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাবেক জেলা প্রশাসক শাহিদা সুলতানা ওই জমি দখলমুক্ত করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছিলেন। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি বিশেষ রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে সেই বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে মঞ্জুর সমর্থকরা। এখন সেই দখলকৃত জমিতেই চলছে নির্বাচনী কার্যক্রম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি জমি দখল করে নির্বাচন পরিচালনা করা শুধু নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনই নয় এটি আইনশৃঙ্খলা ও নির্বাচনের নিরপেক্ষতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের দখলদারিত্ব অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ভীতিকর হয়ে উঠবে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসনের রহস্যজনক নীরবতা তাদের উদ্বিগ্ন করে তুলেছে। “আজ যদি দখলদারি থামানো না যায়, এমপি নির্বাচিত হলে এর পরিণতি ভয়াবহ হবে সরকারি সম্পদ আরও দখল হবে, প্রতিপক্ষের কণ্ঠ রোধ হবে, আর প্রশাসনের ওপর চাপ বাড়বে,” বলছেন একাধিক ভোটার। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করেন, পক্ষপাতিত্বের সুযোগ নেই; আইন ভাঙলে যে-ই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন একটাই আইনের প্রয়োগ কি এখনই হবে, নাকি দখলদারির কাছে প্রশাসন আবারও হার মানবে? নির্বাচনকে বাঁচাতে হলে আজই দৃশ্যমান ব্যবস্থা জরুরি।