ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ্যে মেহেরপুর সীমান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশী টহল তৎপরতা জোরদার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ কুষ্টিয়া সেক্টর (৪৭ বিজিবি) ও চুয়াডাঙ্গা ব্যাটলিয়ন (৬ বিজিবি)। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিজিবির একাধিক টিম মেহেরপুর সীমান্তে মোতায়েন করা হয়। ৬ বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের কাছে বার্তা পাঠিয়ে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, মেহেরপুরের সীমান্তবর্তি এলাকাগুলোতে দু:স্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার গূরুতা¦পূর্ণ স্থানে অস্থায়ী চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী কার্যক্রম চালানোসহ নিয়মিত টহল পরিচালনা করছে বিজিবির একাধিক টিম। এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করেছে বিজিবি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর অধিনায়ক লেফটেন্ট কর্ণেল মো: নাজমুল হাসান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে বিজিবির এধরণের আভিযানিক কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। ৬ বিজিবির আওতায় মেহেরপুরের সীমান্তে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানান তিনি। এদিকে ৪৭ বিজিবির কুষ্টিয়া সেক্টরের অপারেশন অফিসার মেজর আসরারুল হক জানান, সীমান্তবর্তি এলাকায় দূর্বৃত্ত দমণসহ এলাকার আইনশৃংখলার উন্নয়নে বিজিবি সদস্যরা কাজ করবেন। এক্ষেত্রে কুষ্টিয়া জেলাতে ১০ প্লাটুন ও মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, মেহেরপুরের দুটি সংসদীয় আসনের ৯০ টি ভোট কেন্দ্রের মধ্যে সীমান্তবর্তি এলাকার ২৪ ভোটকে অধিক ঝূঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। সীমান্তবর্তি এলাকার এসব ভোটকেন্দ্রগুলোতে জাতীয় নির্বাচনে একটা চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

