দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪ নং বেতদিঘী ইউনিয়নে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এলাকাবাসীর নিজ উদ্যোগে একটি কাঁচা রাস্তা নির্মাণ করছেন। স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়। জানা গেছে, রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ত দক্ষিণ রঘুনাথপুর গ্রামবাসীর। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীবাহী যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। ইরি বোর মৌসুমে দক্ষিণ রঘুনাথপুর গ্রামে প্রায় ১২ হাজার লোকজনকে বোর ও আমান ধান মাঠ থেকে দুই কি.মি ঘুরে ধান ঘরে তুলতে হয়। বেতদিঘী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ধানের মাঠ। পূর্ব দিকে দক্ষিণ রঘুনাথপুর এলাকায় প্রায় ১ হাজার একর জমিতে ঐ গ্রামের লোকজন ইরি বোর ধান চাষ করেন। এর মধ্যে চৌরাইট ও রহমতপুর দুটি গ্রাম রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে বোর ও ইরি ধান চাষ করতে হয় কৃষকদেরকে।

