ঢাকাSunday , 25 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীসহ সাবেক এমপি রুবিনার আয়কর নথি জব্দের নির্দেশ

Link Copied!

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার এবং তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি আবেদনের মাধ্যমে আদালতে তাদের নথি জব্দের আবেদন করে।
দুদকের উপ-পরিচালক রাশেদুল ইসলাম বলেন, রুবিনা আক্তারের ক্ষেত্রে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময়ে দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
মোশাররফ হোসেনের ক্ষেত্রে অভিযোগ রয়েছে, রুবিনা আক্তারের সহায়তায় তিনি ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ দখলে রেখেছেন। তার নিজ নামে এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।
দুদক গত বছরের ১৪ মে রুবিনা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে। মোশাররফ হোসেনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে মামলা রয়েছে।
উভয় আবেদনে বলা হয়েছে, মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্য তাদের আয়কর নথি জব্দ করে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। আদালত দুদকের আবেদনের ভিত্তিতে নথি জব্দের অনুমোদন দেন।