ঢাকাThursday , 22 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের চাপ কমায় যমুনা সারকারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে গ্যাসের চাপ কমার কারনে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়েছে যমুনা সার কারখানার। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে কারখানা কতৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক। কারখানা সুত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কারখানার সঠিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। গত দুইদিন ধরেই বিভিন্ন সময় গ্যাসের প্রেসার কম আসছিলো। বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে তিতাস কোম্পানী গ্যাসের প্রেসার কমিয়ে দেয়ার কারনে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কতৃপক্ষ। এ ব্যাপারে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক বলেন, কয়েকদিন ধরেই গ্যাসের চাপ কম আসছিলো। এটা নিয়ে বিসিআইসির কার্যালয় ও তিতাস কতৃপক্ষের সাথে কথাও হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে গ্যাসের প্রেসার কমার কারনে ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়।