বিনোদন ডেস্ক
নবাগত নায়িকা অমৃতা, তার নায়ক যদি হয় রাজ্জাক তাহলে কেমন হবে বিষয়টি? অসম প্রেম হবে। আর এই অসম প্রেমের গল্প নিয়েই নির্মাতা রাজু আহমেদ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘অসম প্রেম’। আর এ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাককে দেখা যাবে অমৃতার নায়কের চরিত্রে।
অমৃতা বলেন, ‘চলচ্চিত্রে দেখা যাবে আমি নায়ক রাজ রাজ্জাকের প্রেমে পড়েছি। কিন্তু এ ছবিতে ইমনও আমার নায়কের ভূমিকায় অভিনয় করছেন। বেশ মজার আছে গল্পটা।’
৭ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ছবিটির শুটিং চলছে। ২০ সেপ্টেম্বর অমৃতা ঢাকায় ফিরবেন বলে জানান।
অন্যদিকে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটিরও শুটিং শুরু করেছেন তিনি। এ ছবিতে অমৃতার নায়ক হিসেবে রয়েছেন বাপ্পী চৌধুরী ও তানভীর।

