ঢাকাWednesday , 21 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

Link Copied!

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩২ হাজার টাকা।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড বেইস মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও মোংলা থানা পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটকৃত ব্যক্তি সাইফুল ইসলাম ছেলে শহিদুল ইসলাম মোংলার দিগরাজ বাঁশ বাজারের বাসিন্দা। জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার ও ব্যবসা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।