ঢাকাTuesday , 20 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাউসী ফয়েজের মোড় এলাকার সরিষাবাড়ী-দিকপাইত প্রধান সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী প্রতিবাদ করে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সুত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে আল-আমিন মিয়া (৩৫) দীর্ঘ দিন ধরে বালু, ইটের ব্যবসা করে আসছেন। এছাড়াও ফয়েজের মোড়ে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রতিদিনের মত আল আমিন মঙ্গলবার সকালে চা খেতে মোড়ে যান। এসময় অজ্ঞাত ৭/৮ জন যুবক অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী আল-আমিনকে মারধর করে। পরে তার চিৎকারে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফয়েজের মোড় এলাকার সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষনা দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। আহত ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘যারা আমাকে মারধর করলো তাদের সাথে আমার কোন লেনদেন বা পারিবারিক ঝামেলা নেই। কেনো তারা আমার উপর হামলা করেছে সেটাও আমি জানি না। এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক শুভ্রত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। সিসি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নত করে আইনের আওতায় আনা হবে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।