রাজধানীর হাজারীবাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উম্মাহ হেল্প ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সকালে হাজারীবাগের ঝাউচর এলাকায় এ কর্মসুচী পালিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শায়খ হাফেজ মাওলানা লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ দক্ষিণ থানার আমীর জনাব আখতারুল আলম সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মাহ হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট ও দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানের সঞ্চালক মুহাম্মাদ আবদুল কাহহার সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। মানবসেবাই ইসলামের অন্যতম শিক্ষা—এই চেতনা থেকেই উম্মাহ হেল্প ফাউন্ডেশন নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং দুস্থ মানুষের মাঝে স্বস্তি এনে দেয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে উম্মাহ হেল্প ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

