ঢাকাMonday , 19 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেভিল হান্ট ফেজ-২
যৌথ অভিযানে বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসী আটক

Link Copied!

বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে খুলনার বাগমারা এলাকা থেকে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকদ্রব্যসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এটি অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার সকালে এক প্রেস রিলিজে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ দল খুলনার বাগমারা এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন স্থানে অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- শাকিল আহমেদ, পিতা: মো. সাইদ শেখ ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ, পিতা: মো. গোলাম আলী টুকু খুলনা থানার বাগমারা গ্রামের বাসিন্দা। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় আরও তল্লাশি চালিয়ে জব্দ করা হয়- ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা, ১টি ম্যাগাজিন ও ৩৫০ গ্রাম গাঁজা জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।